weather report – বাংলাকাল https://banglakal.com বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Wed, 25 Feb 2026 11:01:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://i0.wp.com/banglakal.com/wp-content/uploads/2025/03/cropped-Logo-with-BG.png?fit=32%2C32&ssl=1 weather report – বাংলাকাল https://banglakal.com 32 32 242431868 কলকাতায় ফের বৃষ্টি কবে? দক্ষিণের ৪ জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে উত্তরবঙ্গও https://banglakal.com/state/weather-reports-and-rain-news-for-west-bengal/ https://banglakal.com/state/weather-reports-and-rain-news-for-west-bengal/#respond Wed, 25 Feb 2026 10:27:22 +0000 https://banglakal.com/?p=2192

নিজস্ব প্রতিবেদক: বসন্তের শুরুতেই বদলাচ্ছে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের অন্তত ন’টি জেলায় বৃষ্টি হতে পারে, তার মধ্যে চার জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে ভারী বৃষ্টি বা বড়সড় দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।

মঙ্গলবার শহরে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। বাঁকুড়ায় সোমবারই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সপ্তাহের বাকি দিনগুলোতে আবহাওয়া প্রধানত শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের কিছু এলাকায় সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। যদিও সেখানে আলাদা করে কোনও সতর্কতা জারি হয়নি।

শীত কাটতেই বাড়ছে পারদ। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩১.২ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে নামেনি। সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। ধীরে ধীরে বাড়বে গরমের দাপট।

]]>
https://banglakal.com/state/weather-reports-and-rain-news-for-west-bengal/feed/ 0 2192
বিকেল থেকে ঝড়-বৃষ্টির ইঙ্গিত, বড় আপডেট হাওয়া অফিসের https://banglakal.com/state/indications-of-storms-and-rain-from-the-afternoon-big-update-from-the-meteorological-office/ https://banglakal.com/state/indications-of-storms-and-rain-from-the-afternoon-big-update-from-the-meteorological-office/#respond Tue, 17 Feb 2026 11:06:11 +0000 https://banglakal.com/?p=2114

নিজস্ব প্রতিবেদন:  বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে তৈরি ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গ ও উপকূলীয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে বিকেল বা সন্ধ্যার পর।

আকাশ আংশিক মেঘলা থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা এখনও জারি হয়নি, তবে নিম্নচাপ শক্তি সঞ্চয় করলে পরিস্থিতি বদলাতে পারে। তাপমাত্রা সামান্য কমলেও আর্দ্রতা বাড়বে, ফলে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে। উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশা বজায় থাকতে পারে।

এই মুহূর্তে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা নেই। তবে নিম্নচাপ ঘনীভূত হলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হতে পারে।

আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব ২–৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এর গতিপথ ও শক্তি নির্ভর করবে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ও বায়ুপ্রবাহের অবস্থার উপর। শীতের শেষ আর গরমের শুরুর মাঝামাঝি এই সময়ে এমন অস্থির আবহাওয়া অস্বাভাবিক নয়। নতুন আপডেটের জন্য নিয়মিত নজর রাখা জরুরি।

]]>
https://banglakal.com/state/indications-of-storms-and-rain-from-the-afternoon-big-update-from-the-meteorological-office/feed/ 0 2114