৭/১১ মুম্বাই মামলা: অবৈধভাবে জেল, ৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করলেন আব্দুল ওহিদ শেখ

৭/১১ মুম্বাই মামলা: অবৈধভাবে জেল, ৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করলেন আব্দুল ওহিদ শেখ

২০০৬ সালের মুম্বাই লোকাল ট্রেন বিস্ফোরণ মামলায় খালাসপ্রাপ্ত আব্দুল ওহিদ শেখ নয় বছরের অন্যায় কারাবাস ও হেফাজতে নির্যাতনের ক্ষতিপূরণ হিসাবে এবার ৯ কোটি টাকা দাবি করেছেন। চলতি বছরের জুলাই মাসে বম্বে হাইকোর্ট বাকি ১২ জনকেও নির্দোষ ঘোষণার পর, জাতীয় ও মহারাষ্ট্র মানবাধিকার কমিশনে আনুষ্ঠানিক আবেদন করেন শেখ। তাঁর বক্তব্য, দীর্ঘদিন সামাজিক, আর্থিক ও পেশাগত ক্ষতির পাশাপাশি হেফাজতের নির্মম নির্যাতনে শরীরে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। শেখ জানিয়েছেন, নৈতিক কারণে এতদিন ক্ষতিপূরণ চাননি, কারণ তাঁর সহ-অভিযুক্তরা তখনো দণ্ডিত ছিলেন। স্কুলশিক্ষক শেখ বর্তমানে পরিবারে একমাত্র উপার্জনকারী; চাকরি ও চিকিৎসার খরচ মেটাতে ৩০ লাখ টাকার ঋণে জর্জরিত। মুক্তির পর ‘সন্ত্রাসবাদী’ কলঙ্ক নিয়ে চাকরি খুঁজতে অসুবিধায় পড়েছেন, পরিবারকে সামাজিক ও মানসিক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। মানবাধিকার কমিশনের কাছে আগের মামলার উদাহরণ টেনে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন চেয়েছেন তিনি।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply