কালিয়াচকে উদ্ধার ১০ টি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য

কালিয়াচকে উদ্ধার ১০ টি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য

কালিয়াচক: মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল বাজারে উদ্ধার ১০টি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। বাজার কমিটির পরিতক্ত অফিস ঘরে একটি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ১০টি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, বাজার কমিটির অফিস ঘরটি দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। সেই ফাঁকা ঘরেই কে বা কারা গোপনে বোমাভর্তি ব্যাগ রেখে যায়, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় কালিয়াচক থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাশ স্কোয়াড ও দমকল বাহিনীকে। উদ্ধার হয় দশ টি তাজা বোমা । তারপর বোমাগুলি নিরাপদে উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা পরিত্যক্ত বাজার কমিটির অফিসে এই বোমাগুলি মজুত করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকে রাজনগর মডেল বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply