পরীক্ষা দিতে যাওয়ার সময় জলপাইগুড়িতে টোটো উল্টে আহত ২ মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে

পরীক্ষা দিতে যাওয়ার সময় জলপাইগুড়িতে টোটো উল্টে আহত ২ মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে

জলপাইগুড়ি: টোটোতে করে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় টোটো উল্টে আহত হলো দুই মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা – মেটেলি রাজ্য সড়কের চালসা রেলগেট সংলগ্ন এলাকায়। পরে তাদেরকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অপরজনের হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

জানা গিয়েছে, এদিন ওই দুই পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকেরা টোটোতে করে মেটেলি থেকে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। সেসময় চালসা রেলগেট সংলগ্ন এলাকায় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর সকলকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও মাধ্যমিক পরীক্ষার কর্তব্যরত কর্মীরা। আহত অনন্যা তালুকদার ও মৃত্তিকা মজুমদার দুজনেই মেটেলি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। তাদের পরীক্ষা পড়েছে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ স্কুলে। অনন্যা তালুকদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে চালসা গয়ানাথ বিদ্যাপীঠেই সে পরীক্ষায় বসে। যদিও মৃত্তিকা তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply