নিজস্ব প্রতিবেদন: উচ্চমাধ্যমিক পরীক্ষার গার্ড ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জখম হলেন ৭ জন শিক্ষক-শিক্ষিকা। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি-ময়নাগুড়ি জাতীয় সড়কের বালাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জানা গিয়েছে, প্রত্যেকেরই উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে গার্ড দেওয়ার দায়িত্ব ছিল। সেই উদ্দেশ্যে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Facebook Comments Box
