উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত কনটেনারে আগুন, এলাকায় চাঞ্চল্য

উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত কনটেনারে আগুন, এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা, উলুবেড়িয়াঃ ১৬ নং জাতীয় সড়ক রোডে চলন্ত কনটেনারে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। সোমবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে রাজাপুর থানা এলাকায় কুলগাছিয়া পিরতলায় ১৬ নং জাতীয় সড়কের কলকাতা মুখী লেনে। এই ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ। যানজট ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জাতীয় সড়কের কলকাতামুখী লেনে কলকাতার দিকে যাওয়ার সময়ে হঠাৎই কনটেনরে আচমকা আগুন দেখতে পান চালক। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply