বোলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রচুর প্লাস্টিক সামগ্রী

বোলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রচুর প্লাস্টিক সামগ্রী

নিজস্ব প্রতিবেদন: বোলপুরের লাইকবাজারের দাসপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় একটি ভাঙাচোরা বিক্রয় কেন্দ্রের পাশেই বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী মজুদ করে রাখা ছিল। অভিযোগ, অজ্ঞাতপরিচয় কেউ বা কারা পেছন দিক থেকে ওই প্লাস্টিকের সামগ্রীতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর দমকল বিভাগের চারটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


এই অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে দমকল ও প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply