হাড়োয়ায় গ্যারেজ ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে, পুড়ে ছাই লক্ষাধিক টাকা

হাড়োয়ায় গ্যারেজ ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে, পুড়ে ছাই লক্ষাধিক টাকা

বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের গোবেড়িয়া বাজার সংলগ্ন জ্যাঙ্গালাটি এলাকার ঘটনা।  স্থানীয় সূত্রে জানা যায়, বছর ৩২ এর তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির চারচাকা গাড়ি ধোয়ার গ্যারেজ ঘর ছিল সেখানেই সাত সকালে ঘুম থেকে উঠে দেখেন আগুন জ্বলছে।  তারপর স্থানীয়দের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

একসময় স্থানীয়দের চেষ্টায় জল দিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন স্থানীয়রা।  মুহুর্তের মধ্যে গোটা গ্যারেজ ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি গ্যারেজে থাকা হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, আশেপাশে থাকা গোটা গাছ আগুনের গ্লাসে চলে যায়।  ঘর মালিকের আত্মীয়রা জানাচ্ছেন,  ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা । যদিও খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দমকলের একটি ইঞ্জিন।  কিন্তু ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।  এই ঘটনায় গ্যারেজ মালিক তরিকুল ইসলাম আগুন নেভাতে গিয়ে হালকা আহত হন।  পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলায় হাজির হয় হাড়োয়া থানার পুলিশ প্রশাসন।  কিভাবে আগুন লাগলো,  শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে,  ইতিমধ্যেই ঘটনার অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply