আলিয়া বিশ্ববিদ্যালয়ে সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা

আলিয়া বিশ্ববিদ্যালয়ে সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো  বিশেষ আলোচনা সভা

কলকাতা, ৩ জুলাই ২০২৫:আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “শেষ নবাব, শুরুর শহীদ: সিরাজ-উদ-দৌলা ও আজকের ভারত” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানটির আয়োজন করে Know Your Neighbour, SABAR Institute , আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এবং পুবের কলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন সাংসদ জনাব আহমদ হাসান ইমরান সাহেব। তিনি তাঁর বক্তব্যে নবাব সিরাজউদ্দৌলার বীরত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে তাঁর প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ড. কাজি সুফিয়োর রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, ড. মো. শামিম ফিরদৌস, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়, ড. ইশতিয়াক হুসাইন, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়, ড. শাহনূর রহমান, অধ্যাপক, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি, ড. সমিহিতা সেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মিল্লি আল-আমিন কলেজ, ড. সোমরিতা মল্লিক, সভাপতি, ছায়ানট (কলকাতা), সাবির আহমেদ, আহ্বায়ক, Know Your Neighbour.

এদিনের আলোচনায় অধ্যাপক ড. মো. শামিম ফিরদৌস নবাব সিরাজউদ্দৌলা ও ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ: একটি ঐতিহাসিক সমীক্ষা শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

ড. শাহনূর রহমান, (অধ্যাপক, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি) বলেন, “আজ ইতিহাসকে একপাক্ষিকভাবে ব্যাখ্যা করার প্রবণতা বাড়ছে, যার ফলে নবাবদের মতো ঐতিহাসিক চরিত্রদের ভূমিকা ধীরে ধীরে মুছে যাচ্ছে।” তিনি আরও জোর দিয়ে বলেন, “আর্কাইভাল ডকুমেন্ট ও প্রামাণ্য ঐতিহাসিক উপাদানের উপর ভিত্তি করেই আমাদের প্রকৃত ইতিহাস জানা ও প্রচার করা উচিত।

আজকের আলোচনা সভায় বক্তারা নবাব সিরাজউদ্দৌলার রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং তুলে ধরেন কিভাবে তাঁর পতনের মধ্য দিয়ে উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি রচিত হয়। বক্তৃতার মধ্য দিয়ে আলোচকরা ইতিহাস সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বর্তমান প্রজন্মের কাছে ইতিহাসকে নতুনভাবে উপলব্ধির আহ্বান জানান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply