এক ভোটারের জন্য আলাদা শুনানি কেন্দ্র! হাইকোর্টের নির্দেশে নজির কমিশনের

এক ভোটারের জন্য আলাদা শুনানি কেন্দ্র! হাইকোর্টের নির্দেশে নজির কমিশনের

নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টের নির্দেশে এক ভোটারের শুনানির জন্য আলাদা কেন্দ্র খুলে নজির গড়ল নির্বাচন কমিশন। বীজপুর বিধানসভা এলাকার একটি মামলায় রবিবার হালিশহরের রামপ্রসাদ বিদ্যাপীঠ স্কুলে বিশেষ শুনানি শিবির বসানো হয়, যেখানে একমাত্র আবেদনকারী হিসেবেই হাজির ছিলেন এক ভোটার।

তিনি হলেন হালিশহর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি নেতা সুদীপ্ত দাস। নির্বাচন কমিশন ৭ ফেব্রুয়ারি ভোটার সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শেষ করলেও নতুন করে দিন ঘোষণা করা হয়নি। আদালতের নির্দেশের ভিত্তিতেই ব্যতিক্রমীভাবে এই শুনানির আয়োজন করা হয়।

শুনানি শেষে সুদীপ্ত দাস জানান, আগে তিনি কাঁচরাপাড়া পুরসভার ভোটার ছিলেন। পরে হালিশহরে বসবাস শুরু করলেও ভোটার তালিকায় নাম ওঠেনি। নতুন আবেদন করলে তাঁকে কাঁচরাপাড়ায় হাজির হতে বলা হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশে বীজপুর থানা এলাকায় তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে আলাদা শুনানির ব্যবস্থা করা হয়।

ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply