বীরভূমের রাজনগর কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, অ্যাডমিট না থাকায় পরীক্ষায় বসতে পারলেন না দুই ছাত্রী

বীরভূমের রাজনগর কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, অ্যাডমিট না থাকায় পরীক্ষায় বসতে পারলেন না দুই ছাত্রী


নিজস্ব প্রতিবেদন: অ্যাডমিট না পাওয়ায় তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসতে পারলেন না বীরভূমের রাজনগর কলেজের দুই ছাত্রী। তাঁদের নাম শোভা মন্ডল ও সুলেখা বাউড়ি। সুলেখা ইংরাজী অনার্সের ছাত্রী। পরীক্ষা না দিতে পাওয়ার ব্যাপারে তারাভকলেজ কর্তৃপক্ষের চূড়ান্ত অপদর্থতাকে দায়ি করেছেন ওই দুই ছাত্রী।


বীরভূমের রাজনগর মহাবিদ্যালয়ের এই দুই ছাত্রী জানিয়েছেন,  তাঁরা অন্যান্য ছাত্রছাত্রীদের সাথেই বিএ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল রাজনগর কলেজের মাধ্যমেই। পরীক্ষার একদিন আগে কলেজে অ্যাডমিট নিতে এসে তাঁরা জানতে পারেন, তাঁদের অ্যাডমিট আসেনি। ফর্ম ফিলাপের জন্য নির্ধারিত ফিস ৯০০ টাকা করে জমাও করে ছিলেনওই দুই ছাত্রী। কিন্তু কলেজ কর্তৃপক্ষের গাফিলতির ফলে এই দুই ছাত্রী পরীক্ষায় বসতে পারলেন না। কান্নায় ভেঙ্গে পড়েন ইংরেজি অনার্স বিষয়ের ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের গাফিলতির ফলে একটা বছর নষ্ট হল। এর দায় কে নেবে? কলেজ কর্তৃপক্ষ ক্যামের সামনে কিছু বলতে চায়নি। তবে জানা গিয়েছে, এই  বিষয়ে নিজেদের ভুল স্বীকার করে জানিয়েছে,  বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাত্র একদিন আগেই অ্যাডমিট দেওয়ার নিয়ম। হাতে কয়েকদিন সময় থাকলে অবশ্য ওই দুই ছাত্রীর সমাধান নিশ্চয়ই করা সম্ভব হতো। এ বিষয়ে আগামী ২০ তারিখ কলেজ কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে, বলে জানা গিয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply