শিলিগুড়ি: সুসাইড নোট লিখে শিলিগুড়ি মহাকুমার কাশীরাম এলাকায় মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবকের মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম মনোজ কুমার ডালমিয়া(৪৮)। তিনি শিলিগুড়ির মিলনপল্লী এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত রবিবার ওই যুবক আচমকা শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের কাশীরাম এলাকায় স্কুটি নিয়ে আসেন। এরপর মহানন্দা ক্যানেলের পাশে তাঁর স্কুটি দাঁড় করান এবং সুসাইড নোট লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে চলে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ ক্যানেলে নেমে ওই যুবকের খোঁজ শুরু করে। তবে কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ এক যুবক স্কুটি নিয়ে এসে মহানন্দা ক্যানেলের পাশে স্কুটি দাঁড় করিয়ে মহানন্দা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এবং সেই সুইসাইড নোটে লেখা রয়েছে তার বোনের জন্য ন্যায় বিচার চায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। টানা দুর্দিন অর্থাৎ ৪৮ ঘন্টা টানা তল্লাশির পর অবশেষে এদিন তিস্তা হাইড্রোল প্রজেক্ট গেটে ওই যুবকের মৃতদেহ ভেসে উঠে। এরপরই খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনা খবর পরিবারের সদস্যদের মধ্যে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।
