বাংলাকাল ওয়েব ডেস্ক: নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। মঙ্গলবার (১৮ নভেম্বর, ২০২৫) ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) জানিয়েছে, নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৫১ কোটি ভোটারের মধ্যে ৫০.২৫ কোটিরও বেশি ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধনের অধীনে গণনার ফর্ম পেয়েছেন।
অর্থাৎ সেখানকার ৯৮.৫৪ শতাংশ ভোটার ফর্ম পেয়ে গিয়েছেন। পর্যাপ্ত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৯৯.৬৪ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন।
বলা বাহুল্য, ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR মহড়ার দ্বিতীয় পর্যায়ের কাজ। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
কমিশনের পরিসংখ্যান বলছে, এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটারের সংখ্যা ৫০,৯৭,৪৪,৪২৩। ২৭ অক্টোবর পর্যন্ত সেখানে এই সংখ্যক ভোটার ছিলেন। এখন পর্যন্ত এনুমারেশন ফর্ম পেয়েছেন ৫০,২৫,১৩,০৯৪। অর্থাৎ মোট ভোটারের ৯৮.৫৪ শতাংশ ভোটারই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গে ৭,৬৩,৬৩,৬৭৫ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে।
৯৯.৬৪ শতাংশ ভোটারই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। এছাড়া, ৫০.৯৭ কোটি ভোটারের মধ্যে ৯৮.৫৪ শতাংশ আংশিকভাবে পূরণ করা ফর্ম পেয়েছেন। বিহারের পর দ্বিতীয় দফায় যে যে রাজ্যে sir হচ্ছে তদের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গে ২০২৬ সালে নির্বাচন হবে।
উল্লেখ্য, রাজ্য চলছে SIR-র ফর্ম বিলি। বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা হচ্ছে SIR-র ফর্ম। বিস্তারিত জানিয়ে দেওয়া হচ্ছে কীভাবে তা পূর্ণ করতে হবে।
৯ রাজ্য ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে বিলি ৫০ কোটিরও অধিক enumeration forms

Facebook Comments Box
