প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নারেন্দ্রমোদির টুইট Grok AI অনুবাদে ভুল

প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নারেন্দ্রমোদির টুইট Grok AI অনুবাদে ভুল

ভারতের প্রজাতন্ত্র দিবসে (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে শুভেচ্ছা জানিয়ে একটা বার্তা লিখেছিলেন। এই বার্তা মালদ্বীপের ভাষা ধিভেহিতে লেখা ছিল। বার্তায় মোদী শুধু ধন্যবাদ জানিয়েছিলেন এবং দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করেছিলেন।

কিন্তু এক্স (টুইটার) প্ল্যাটফর্মের এআই টুল গ্রক এই বার্তার অনুবাদ করতে গিয়ে বড় ভুল করে ফেলে। গ্রকের অনুবাদে বলা হয় যে মালদ্বীপ সরকার ভারত-বিরোধী প্রচারে যুক্ত। এমনকি প্রজাতন্ত্র দিবসকে স্বাধীনতা দিবস বলে ভুল করে উল্লেখ করা হয়। আসল বার্তায় এসব কথার কোনো অস্তিত্বই ছিল না।এই ভুল অনুবাদ দেখে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়। অনেকে গ্রকের সমালোচনা করেন। কারণ ভারত আর মালদ্বীপের মধ্যে আগে থেকেই কিছু সমস্যা চলছে। ২০২৩ সালে মালদ্বীপে ‘ইন্ডিয়া আউট’ প্রচার হয়েছিল। চীনের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক বাড়ছে। এমন সময়ে এই ভুল অনুবাদ আরও সমস্যা তৈরি করতে পারত।পরে গ্রক এই অনুবাদ ঠিক করে দেয়।

কিন্তু এই ঘটনা দেখিয়ে দেয় যে এআই এখনও পুরোপুরি নির্ভুল নয়। বিশেষ করে কম ব্যবহৃত ভাষা যেমন ধিভেহির ক্ষেত্রে ভুল হয়ে যায়। গুরুত্বপূর্ণ বিষয়ে এআই-এর ওপর একা ভরসা না করে আসল খবর যাচাই করা দরকার। এই ঘটনা এআই-এর সীমাবদ্ধতা নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply