মঙ্গলবার, ২৭ জানুয়ারি, মুর্শিদাবাদ জেলার বহরমপুর টেক্সটাইল মোড়ে জমায়েত হন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এন্ড চারিটেবল ট্রাস্টের ইমাম ও মুয়াজ্জিনরা। সেখান থেকে সমবায়িকা মোড় হয়ে লালদীঘি পরিক্রমা করে একটি শান্তিপূর্ণ পথযাত্রা অনুষ্ঠিত হয়। পথযাত্রা শেষে জেলা শাসকের দপ্তরে গিয়ে তারা একটি স্মারকলিপি জমা দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এন্ড চারিটেবল ট্রাস্টের জেলা ও রাজ্য সম্পাদক মাওলানা নিজামউদ্দিন বিশ্বাস, সভাপতি মাওলানা ওলিয়াল্লাহ , আতিকুর রহমান ,খায়রুল বাসার, সাজারুল ইসলাম এছাড়াও বহু ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিনের কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, SIR নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সামান্য ত্রুটি বা ভুলের কারণে সাধারণ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, যা অযথা হয়রানির সামিল। এই সহ একাধিক অভিযোগ তুলে ধরে প্রশাসনের কাছে অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
