প্রভাতফেরি ও পুষ্পার্ঘ্য নিবেদন: শান্তিনিকেতনে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপন

প্রভাতফেরি ও পুষ্পার্ঘ্য নিবেদন: শান্তিনিকেতনে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপন

বোলপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিনিকেতনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল একুশে ফেব্রুয়ারি। সকালেই আন্তর্জাতিক অতিথি নিবাস থেকে শুরু হয় প্রভাত ফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি’ সংগীতের সুরে ছাত্রছাত্রী, অধ্যাপক ও কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা পৌঁছয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনে। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে পড়তে আসা পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নীরবতা পালন ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ভাষার জন্য আত্মবলিদান করা শহীদদের স্মরণ করা হয়।

উপাচার্য বলেন, যথাযোগ্য মর্যাদায় বিশ্বভারতী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। ভাষার বৈচিত্র্য ও ঐক্যের বার্তা বহন করাই এই দিনের মূল তাৎপর্য। আবেগ ও শ্রদ্ধায় ভরা পরিবেশে একুশের চেতনায় উদ্বুদ্ধ হল শান্তিনিকেতন।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply