শিলিগুড়ি: জীবিত থাকলেও সরকারি পোর্টালে ‘মৃত’ দেখানো হয়েছে ৭২ বছরের জোৎস্না মণ্ডলকে। আর সেই কারণেই গত দু’বছর ধরে বন্ধ তাঁর তফসিলী বন্ধু ভাতা। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বারাসত ভিটার বাসিন্দা জোৎস্নাদেবী আগে প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন। কিন্তু ২০২৪ সালের মার্চ মাস থেকে হঠাৎই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়।
অসুস্থতার মধ্যেই ব্যাঙ্কে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন, সরকারি পোর্টালে তাঁকে মৃত দেখানো হয়েছে। পরে বিডিও অফিসে যোগাযোগ করলেও একই তথ্য সামনে আসে। বৃদ্ধার অভিযোগ, “আমি বেঁচে আছি, অথচ কাগজে-কলমে আমাকে মৃত বানানো হয়েছে। দ্রুত ভাতা চালু করা হোক।”
তাঁর ছেলের দাবি, পঞ্চায়েত থেকে বিডিও অফিস—সব জায়গায় বহুবার আবেদন করা হয়েছে, তবু সমস্যার সমাধান হয়নি। রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা সিংহ জানান, বিষয়টি খতিয়ে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
