বাবলু প্রামাণিক, ক্যানিং : রুদ্ধশ্বাস কাহিনী! ছিনতাইকারীকে ধরতে পারলেও উদ্ধার হয়নি মোবাইল ফোন। কলকাতার পার্কসার্কাস থেকে মোবাইল ছিনতাইকারীকে ধরে নিয়ে গিয়ে ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দিলেন ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের মৌখালি গ্রামের যুবক সম্রাট নস্কর যুবক। ধৃত মোবাইল ছিনতাকারীর নাম দানিশ সেখ। ধৃতকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,মৌখালি গ্রামের যুবক সম্রাট নস্কর পার্কসার্কাস এলাকায় একটি বেসরকারী সংস্থায় কর্মরত। প্রতিদিনই গ্রামের বাড়ি থেকে যাতায়াত করেন। অন্যান্য দিনের মতো পার্কসার্কাস ষ্টেশনে বাড়ি আসার জন্য বাসে উঠে রওনা দিয়েছিল। পার্কসার্কাস আসতেই বাস থেকে নামার আগে বুঝতে পারে মোবাইল ফোন চুরি হয়েছে।বাসের মধ্যে হইচই শুরু হতেই চলন্ত বাস থেকে তিন ছিনতাইকারী লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সম্রাট বুঝতে পারে। সে ও ছাড়ার পাত্র নয়। বাস থেকে লাফ দিয়েই ছিনতাইকারীদের পিছু নেয়। দুজন পালিয়ে গেলেও একজন কে ধরে ফেলে। স্থানীয়রা গণধোলাই দেয়। পরে ছিনতাইকারী দানিশ কে ধরে নিয়ে ডাউন ক্যানিং লোকালে চেপে বসে।ক্যানিংয়ের সাতমূুখী বাজারে পুলিশ ফাঁড়িতে হাজীর হয়। পুলিশের হাতে তুলে দেয় ছিনতাইকারী কে।যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছিনতাকারী কে গ্রেফতার করে। তাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চলছে জিঞ্জাসাবাদ।
