শান্তিপুর: আজ থেকে শুরু হলো ছাত্র-ছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। এই পরীক্ষা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন হওয়ায় সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্র ছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকেরাও। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা।এবছর নদিয়া জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৯২৮ জন। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৬৮০ জন এবং ছাত্রী ৩০ হাজার ২৪৮ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। সূত্রের খবর অনুযায়ী, গত বছরের তুলনায় এবছর নদিয়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।সামগ্রিকভাবে রাজ্যজুড়ে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

