লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে ভোটযুদ্ধে কংগ্রেস, ডোমকলে ১০০ শতাংশ জয়ের দাবি

লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে ভোটযুদ্ধে কংগ্রেস, ডোমকলে ১০০ শতাংশ জয়ের দাবি

ডোমকল: “লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে ভোটযুদ্ধ—একক লড়াইয়ে ১০০ শতাংশ জয় নিশ্চিত,” এই দাবিকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা করল কংগ্রেস। উন্নয়নের নামে মানুষকে ধোঁকা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস নেতৃত্ব।

শনিবার ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত বিধানসভা ভিত্তিক কর্মীসভা থেকে জানানো হয়, দীর্ঘ বছর পর হাত-প্রতীকে একক লড়াইয়ে নামছে কংগ্রেস। নেতৃত্বের দাবি, ডোমকল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং এই কেন্দ্র থেকে জয় নিয়ে কোনও সংশয় নেই।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্যে উঠে আসে অতীতের বলিদানের ইতিহাস। তাঁদের দাবি, কংগ্রেসকে বাঁচাতে একসময় ডোমকলের মাটিতে ১৮ জন কর্মী আত্মবলিদান দিয়েছিলেন, সেই ইতিহাস আজও মানুষের স্মৃতিতে অমলিন। সেই ঐতিহ্যের উপর ভর করেই এবারের নির্বাচনে শতভাগ জয়ের লক্ষ্য স্থির করা হয়েছে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply