কলকাতা: বর্তমান সময়ে তথ্যের প্রধান উৎস হয়ে উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। আর এই ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাদারিত্বকে আরও শক্তিশালী করতে একটি বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন (WBDMA)। আগামী ২৪শে জানুয়ারি, ২০২৬, শনিবার, কলকাতার বিলাসবহুল হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল-এ আয়োজিত হতে চলেছে এক জমকালো ‘ডিজিটাল মিডিয়া কনভেনশন ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠান’।
লক্ষ্য: আগামী দিনের ‘টপ জার্নালিস্ট’ তৈরি করা
এই কনভেনশনের মূল উদ্দেশ্য হলো রাজ্যের ডিজিটাল মিডিয়া চ্যানেল এবং স্বতন্ত্র সংবাদকর্মীদের পেশাগতভাবে দক্ষ করে তোলা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক গাইডলাইন ও সহযোগিতার মাধ্যমে ডিজিটাল রিপোর্টারদের মূলধারার সাংবাদিকতার শীর্ষে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
১২ জন আইকনকে বিশেষ সম্মাননা
এই মহতী অনুষ্ঠানে আমাদের সমাজ ও সাংবাদিকতা জগতকে সমৃদ্ধ করার জন্য ১২ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে। সম্মানিত ব্যক্তিত্বরা হলেন:
- কবীর সুমন (সাংবাদিক ও শিল্পী)
- আবু রিদা (লেখক ও সাংবাদিক)
- আহমেদ হাসান (সম্পাদক, কলম)
- মোহাম্মদ সাদউদ্দিন (সাংবাদিক ও লেখক)
- এমদাদুল হক নূর (সম্পাদক, নতুন গতি)
- হাফিজুর রহমান (সম্পাদক, এ বাংলার মুখ)
- সুমন ভট্টাচার্য (সাংবাদিক)
- ছোটন দাস (মানবাধিকার কর্মী)
- সৌমিত্র দস্তিদার (লেখক ও তথ্যচিত্র নির্মাতা)
- আমিনুদ্দিন (সিদ্ধিকী) (সংবাদ মাধ্যম পৃষ্ঠপোষক)
- আব্দুল আজিজ আল আমান (লেখক ও সাংবাদিক)
- আব্দুর রউফ (লেখক ও সাংবাদিক)
অনুষ্ঠানের থিম: সততা ও প্রভাব
এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হলো— “ডিজিটাল সাংবাদিকতায় উৎকর্ষ, সততা ও প্রভাবের স্বীকৃতি”। সম্মেলনে ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ ও নৈতিক সাংবাদিকতা নিয়ে আলোচনার পাশাপাশি এক মিলনমেলা বসতে চলেছে যেখানে নবীন ও প্রবীণ সংবাদকর্মীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
এক নজরে অনুষ্ঠানের তথ্য:
- অনুষ্ঠান: ডিজিটাল মিডিয়া কনভেনশন ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠান
- তারিখ: ২৪শে জানুয়ারি, ২০২৬ (শনিবার)
- সময়: সকাল ১১ টা
- স্থান: আইটিসি রয়্যাল বেঙ্গল (ITC Royal Bengal), কলকাতা
- আয়োজনে: পশ্চিমবঙ্গ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন (WBDMA)
