SIR প্রক্রিয়ায় চরম হয়রানির শিকার সাধারণ মানুষ, ভগবানগোলায় DYFI -এর বিক্ষোভ সমাবেশ

SIR প্রক্রিয়ায় চরম হয়রানির শিকার সাধারণ মানুষ, ভগবানগোলায় DYFI -এর বিক্ষোভ সমাবেশ

ভগবানগোলা: এস আই আর- এর নামে মানুষকে হয়রান করা হচ্ছে। তারই প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল DYFI সংগঠন। আজ ভগবানগোলা ১ নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন DYFI এর কর্মীরা ।

DYFI কর্মীদের অভিযোগ,SIR এর নাম করে নির্বাচন কমিশন অকারণে মানুষকে নোটিশ পাঠিয়ে ভয় দেখাচ্ছে । নথিতে একটু জটিলতা থাকলেই অকারণে হয়রান করা হচ্ছে । বহু ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা, নামের ভুল কিংবা নথির সামান্য ত্রুটিকে অজুহাত করে নাগরিকদের চাপে ফেলার চেষ্টা করছে নির্বাচন কমিশন। বিশেষ করে খেটে খাওয়া গরিব, অসহায় সাধারণ মানুষ চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন।

DYFI কর্মীদের দাবি, অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে ।
এবং স্বচ্ছ ও মানবিকভাবে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।

এছাড়াও ওয়াকফ সম্পত্তি ও OBC নিয়ে সরব হন DYFI কর্মীরা । DYFI কর্মীরা আরও বলেন, যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। এমনই হুঁশিয়ারি দিলেন DYFI এর কর্মী-সমর্থকরা ।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply