শিলিগুড়ি: আশা কর্মীদের ন্যায্য দাবির প্রতি চরম সরকারি উদাসীনতা ও আন্দোলন দমনে অগণতান্ত্রিক পদক্ষেপের প্রতিবাদে শিলিগুড়িতে নাগরিক কনভেনশন আয়োজুত হল। আশা কর্মীরা লাগাতার তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে চলেছেন। শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে প্রশাসনের তরফ থেকে একের পর এক অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আশা কর্মীদের পাশে দাঁড়িয়ে জনমত গড়ে তুলতে শিলিগুড়িতে এক নাগরিক কনভেনশন বাঘাযতীন পার্কে আয়োজন করা হয়। শিলিগুড়িতে এদিন নাগরিক কনভেনশনে বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও সচেতন মানুষ অংশগ্রহণ করেন। এই নাগরিক কনভেনশনে বক্তারা অবিলম্বে আশা কর্মীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। ন্যায়, সম্মান ও অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে নাগরিক সমাজ একসঙ্গে পথ চলবে—এই অঙ্গীকারের মধ্য দিয়েই নাগরিক কনভেনশন শেষ হয়।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
