সিউড়ি: সাত সকালে হাসপাতালের শিশু বিভাগে মোবাইল ব্লাস্ট করে আগুন ধরে যাওযায় আতঙ্কে ওয়ার্ডের রুগীরা। শিশুকে কোলে নিয়ে ছোটাছুটি শুরু করেন রুগিরা। গেটে তালা থাকায় আরও আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষ গেট খুলে দিলে স্বস্তি পায় রোগীরা। ঘটনাটি ঘটেছে আজ সকালে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই হাসপাতালে শিশু বিভাগে এক রোগী তার মোবাইল ফোন চার্জে দিয়েছিলেন। হঠাৎই পাশের রোগী দেখতে পাযন, ওই মোবাইল থেকে আগুন বের হতে। রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ওই মোবাইলটি সেখান থেকে বের করে ফেলে দেওয়া হয়। বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান রোগীরা।
Facebook Comments Box
