নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সাত সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক গৃহবধুর। জানা গিয়েছে, মৃত ওই গৃহবধুর নাম রানী হাজরা (২৫)। বাড়ি সমুদ্রগড় স্টেশন কলোনি মাছ বাজার এলাকায়। সকালে ট্রেনে কাটা পড়ার পর দীর্ঘক্ষণ রেললাইনের ওপর পড়ে থাকে দেহ। তার ওপর দিয়ে যাচ্ছে একের এর পর এক ট্রেন। ঘটনা দেখে অনেকেই রেল পুলিশের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা। যদিও পরবর্তী সময় বেশ কয়েক ঘন্টা পর এলাকায় পৌঁছায় পুলিশ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার মৃত এই গৃহবধূর মা অভিযোগ তোলেন, মেয়েকে তার স্বামী নানান বিষয় নিয়ে সন্দেহ করতো, গতকাল ও মারধর করেছে আর সেই কারণেই এই ঘটনা।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
