স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর রহস্য মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর রহস্য মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কলকাতা: স্কটিশ চার্চ কলেজে এক ছাত্রীর মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। মৃতের নাম ঋষিকা বনিক। ত্রিপুরার বাসিন্দা তিনি।

সূত্রের খবর,  ২৪ শে জানুয়ারি হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। হোস্টেলের সিক- রুম থেকে তার অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। তারপরেই মেডিকেল কলেজে তাঁকে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে ভর্তি ছিলেন এই ছাত্রী। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে মৃতের পাকস্থলীর মধ্যে সন্দেহজনক পদার্থ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই ওই ছাত্রীর শরীরের সমস্ত নমুনা সংগ্রহ করে ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। হোস্টেল কর্তৃপক্ষ এবং যাদের সঙ্গে তিনি থাকতেন, তাঁদেরকেও ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply