সুন্দরবনে বাঘের হানা, পাথরপ্রতিমায় গুরুতর জখম মৎস্যজীবী

সুন্দরবনে বাঘের হানা, পাথরপ্রতিমায় গুরুতর জখম মৎস্যজীবী

সুন্দরবন: পাথরপ্রতিমায় বাঘের হামলায় গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। আহতের নাম বনু ভক্তা (৩২)। তিনি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সত্যদাসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় চার দিন আগে ১২ জনের একটি দল নৌকা নিয়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যান। বুধবার বিকেলে বিজিয়াড়ির জঙ্গলে কাঁকড়া ধরার সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বনু ভক্তার উপর ঝাঁপিয়ে পড়ে।

হঠাৎ আক্রমণে গুরুতর জখম হন বনু। সঙ্গীরাই ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সুন্দরবনে জঙ্গল এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply