উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম? কি বলছে হাওয়া অফিস?

উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম? কি বলছে হাওয়া অফিস?

কলকাতা: ২০২৬ সালের জানুয়ারিই শেষ হল না। তার আগেই সাধারণ মানুষের মনে শীত বিদায়ের আশঙ্কা দানা বেঁধেছে। আর এই ধারণা একবারেই অমূলক নয়। বরং কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা বৃদ্ধি সেই দিকেই ইঙ্গিত করছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতার রাতের তাপমাত্রা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। আর এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে  কিছুটা বেশি। আর এই খবর চাউর হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে শীত বিদায় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।

এই বছর শীতে তেমন বৃষ্টি দেখা যায়নি দক্ষিণবঙ্গে। কলকাতায় এক সপ্তাহের মতো হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি ঠান্ডার স্থায়িত্ব দীর্ঘদিন ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, এবার জলদি তাপমাত্রা বাড়তে পাড়ে।  ফলে শুষ্ক আবহাওয়া দেখা যাবে।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply