পুরুলিয়ায় বাঘ আতঙ্ক! খড়ের গাদা থেকে উদ্ধার বিপন্ন বন্যপ্রাণী

পুরুলিয়ায় বাঘ আতঙ্ক! খড়ের গাদা থেকে উদ্ধার বিপন্ন বন্যপ্রাণী

পুরুলিয়া: শনিবার সকালে পুরুলিয়ার আড়শা ব্লকের বেলডি গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের একটি গৃহস্থের খামারে খড়ের গাদায় ওই প্রাণীটির মুখ দেখতে পান পরিবারের সদস্যরা। যেহেতু শুধু মুখটা দেখাচ্ছিল তাই তারা ভেবেছিলেন এটা একটি বাঘের বাচ্চা। খবর চাওয়ার হতেই তার খামারে ভিড় জমান বেলদি গ্রামসহ আশেপাশের গ্রামের মানুষজন। ঘটনাস্থলে পৌঁছায় টিম জঙ্গলমহল। স্থানীয়দের প্রাথমিক ধারণা ছিল এটি বাঘের বাচ্চা। তার পরিবারের সকল সদস্যদের সেখান যেতে বারণ করেন তার পরিবারের লোকজন। তারপরে ভিড় জমাতে শুরু করে সাধারণ মানুষ।খবর দেওয়া হয় আড়সা দপ্তরে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় আড়শা বনদপ্তরের কর্মীরা।


প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় ওই জন্তুটিকে উদ্ধার করা হয়। বনদপ্তরের অনুমান, উদ্ধার হওয়া প্রাণীটি আসলে একটি বন্য বিড়াল। প্রাণীটি আগে থেকেই জখম ছিল, তাই প্রাণ বাঁচাতে গ্রামের একটি গৃহস্থের বাড়ির খড়ের গাদায় আশ্রয় নিয়েছিল। ওই প্রাণীটি গুরুতর আহত রয়েছে বলে জানা যায়। বর্তমানে সেটিকে বনদপ্তরে রেখে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হলেই তাকে পুনরায় প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply