শান্তিপুর: বন্ধু হয়ে বন্ধুর পেটে চাকু মেরে খুন করার অভিযোগ উঠল। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া জ্যোতিপল্লী এলাকায়। যুবকের নাম কৃষ্ণ দাস। অভিযুক্ত নাম বিজন বিশ্বাস। অভিযুক্তের বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া মহেশপুকুর এলাকায়। অভিযোগ৷ তারা একই সাথে বাজনা বাজাত বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে। পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতোই শনিবার বাজনা বাজাতে গিয়েছিলেন। অভিযোগ৷ সেই সময় বন্ধু বিজন বিশ্বাস তাকে ডেকে নিয়ে যায়। এরপরই কৃষ্ণ দাসের উপর চাকু দিয়ে শরীরে আঘাত করে। তড়িঘড়ি তাকে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় রানাঘাটে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। সেখানেই রবিবার রাতে তার মৃত্যু হয়।
তার এই মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায়। পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। জানা গিয়েছে, কৃষ্ণ দাসের পরিবার রয়েছে এক ছেলে সহ দুই কন্যা এবং তার মা ও বাবা। কৃষ্ণর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এ বছর।
