দেবের শুটিং কভার করতে গিয়ে ‘অপদস্থ’ সাংবাদিক! নিন্দার ঝড়

দেবের শুটিং কভার করতে গিয়ে ‘অপদস্থ’ সাংবাদিক! নিন্দার ঝড়

ডুয়ার্স: অভিনেতা দেবের শুটিং মানেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আর উন্মাদনা। কিন্তু সেই খবরের খবর নিতে গিয়েই এবার অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হলো সাংবাদিকদের। ডুয়ার্সে শুটিং চলাকালীন সাংবাদিকদের সঙ্গে চূড়ান্ত অভদ্র আচরণ করার অভিযোগ উঠল শুটিং ইউনিটের বিরুদ্ধে।


সূত্রের খবর, এদিন শুটিংয়ের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রথমে বাধা দেওয়া হয়। বচসা চলাকালীন ইউনিটের রম্মানী নামে এক মহিলা সংবাদকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর ভাষায় কটূক্তি করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই ধরনের অপদস্থ হওয়ার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিকরা। ঘটনায় শুটিং ইউনিটের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply