কলকাতা, ১৭ আগস্ট:
টেলিকম বাজারে ফের জিও প্রাইম মেম্বারশিপ চালু করল রিলায়েন্স জিও। এককালীন ৩০০ টাকা ফি দিয়ে গ্রাহকরা এই মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন। আগামী মাসগুলিতে সম্ভাব্য রিচার্জ শুল্ক বা ট্যারিফ বৃদ্ধির আশঙ্কার মধ্যে গ্রাহকদের সুরক্ষা দিতে বিদ্যমান প্ল্যানগুলির উপর এক বছরের জন্য প্রাইস লক বা নির্দিষ্ট দামের নিশ্চয়তা দিচ্ছে সংস্থা।
এই মেম্বারশিপের অধীনে গ্রাহকদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে পরিবার বা বন্ধুদের জন্য নতুন জিও সিম নেওয়ার ক্ষেত্রে এবং জিও হোম অথবা পিসি পরিষেবার ক্ষেত্রে ৩০০ টাকার ক্যাশব্যাক ভাউচার। পাশাপাশি প্রাইম গ্রাহকদের জন্য অগ্রাধিকারমূলক কাস্টমার সাপোর্ট এবং নতুন পণ্য বা পরিষেবায় আগাম অ্যাক্সেসের সুবিধা রাখা হয়েছে। এর সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, জিওহটস্টার, ৫ টিবি গুগল ক্লাউড স্টোরেজ এবং জেমিনাই প্রো সমন্বিত ২৯৯ টাকার বিশেষ প্ল্যানের সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে বিশেষজ্ঞদের একটি অংশের মতে, বর্তমান রিচার্জের দর ধরে রাখতে প্রাইম মেম্বারশিপের চেয়ে এখনই ৩,৫৯৯ টাকার বার্ষিক রিচার্জ করে কিউ অ্যাক্টিভেশনে রাখা তুলনামূলক সুবিধাজনক কৌশল হতে পারে। তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, এককালীন এই ৩০০ টাকার সদস্যপদ ফি আদতে প্রায় ৮ শতাংশ অগ্রিম মূল্যবৃদ্ধির সমান।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
