বাংলাকাল, ওয়েব ডেস্ক: গুণে গুণে ১০ বার। ফের একবার বিহারের মসনদে নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন নীতীশ কুমার।
তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এদিন সকাল ১১:৩০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
বলা বাহুল্য, নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। এদিন তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নিয়েছেন পাশাপাশি সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, বুধবারই নীতীশকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসাবে বাছা হয়। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মুহাম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ।
এদিনের অনুষ্ঠানে মোট মোট ২৬ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। যার মধ্যে ১৪ জন বিজেপির, ৮ জন জেডি(ইউ) এর, ২ জন এলজেপি (আরভি) এর এবং একজন করে এইচএএম(এস) এবং আরএলএম এর।
এনডিএ সরকার মন্ত্রিসভায় নয়জন নতুন মুখকে অন্তর্ভুক্ত করেছে। যার মধ্যে এলজেপি (আরভি) এর সঞ্জয় কুমার সিংও রয়েছেন। যিনি মহুয়া বিধানসভা কেন্দ্রে লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপ যাদবকে পরাজিত করেছিলেন। ২৬ জন মন্ত্রীর মধ্যে, মিঃ কুমারের মন্ত্রিসভায় কেবল একজন মুসলিম সদস্য রয়েছেন।
গভর্নর আরিফ খান তাদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

