১৫ সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে আদানির মানহানি মামলা, জানাল আরএসএফ

১৫ সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে আদানির মানহানি মামলা, জানাল আরএসএফ

নয়াদিল্লি, ২১ আগস্ট:

২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত অন্তত ১৫ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছে আদানি গোষ্ঠী। আন্তর্জাতিক প্রেস ফ্রিডম সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর একটি প্রতিবেদনের সূত্রে এই তথ্য জানিয়েছে মাকতুব মিডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলাগুলির সিংহভাগই গুজরাটের বিভিন্ন আদালতে দায়ের করা হয়েছে।

আরএসএফ-এর পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে, দায়ের হওয়া মামলাগুলির মধ্যে এখনও পর্যন্ত কোনোটিতেই কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি। তবে আদালতের মাধ্যমে অন্তত চারটি ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা বা গ্যাগ অর্ডার জারি করে সংবাদ প্রকাশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পুরো আইনি প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল, যার মূল উদ্দেশ্য স্বাধীন সাংবাদিকতাকে ভয় দেখানো এবং নিয়ন্ত্রণ করা।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমানে ৯ জন সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের আইনি পদক্ষেপ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে সাংবাদিক পরাঞ্জয় গুহ ঠাকুরতার বিরুদ্ধে সর্বাধিক ৭টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সাংবাদিক আবির দাশগুপ্তের বিরুদ্ধে ৪টি এবং রবি নায়ারের বিরুদ্ধে ২টি মামলা বিচারাধীন রয়েছে।

আদানি গোষ্ঠীর এই আইনি পদক্ষেপের আওতায় যেসব সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মকে নিশানা করা হয়েছে, তার মধ্যে দ্য ওয়্যার, নিউজ়লন্ড্রি এবং নিউজ়ক্লিক অন্যতম।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply