নেপালে ফের ‘জেন জি’ বিক্ষোভ! জারি কারফিউ

নেপালে ফের ‘জেন জি’ বিক্ষোভ! জারি কারফিউ


বাংলাকাল, ওয়েব ডেস্ক: নেপালে ফের ‘জেন জি’ বিক্ষোভ (Gen Z protests erupt in Nepal )! জারি কারফিউ। ফের নতুন করে উত্তপ্ত নেপাল। ঘটনার আহত ১০।  বলা বাহুল্য, প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে কয়েক মাস আগে বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির জেন জি সম্প্রদায় (Gen Z protests erupt in Nepal( ।

ক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। বিক্ষোভের পর কিছু মাস আগেই গঠিত হয়েছে নতুন সরকার। তারপরই এবার নতুন করে তপ্ত হয়ে ওঠে নেপালের বারা জেলা। জানা গেছে,  পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে প্রশাসনকে কয়েকটি জায়গায় কারফিউ (Curfew) জারি করতে হয়েছে বৃহস্পতিবার।

জেন-Z গোষ্ঠী এবং অপসারিত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল–ইউনিফাইড মার্ক্সিস্ট লেনিনিস্ট (CPN-UML)–এর কর্মীদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে তৎপর স্থানীয় প্রশাসন । এদিন সকাল ১১টা থেকে সিমারা চকে বিক্ষোভকারীরা জড়ো হন। সম্ভাব্য জীবন ও সম্পদের ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন দুপুর ১টা থেকে রাত ৮টা (স্থানীয় সময়) পর্যন্ত কারফিউ জারি করে।

তবে, নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হয়নি। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে অগ্রসর হওয়ার পর কর্তৃপক্ষ ছয়টি টিয়ার গ্যাসের ক্যানিস্টার এবং দুই রাউন্ড আকাশ গুলি ছুঁড়েছে,” নিউজ পোর্টাল খবরহাব এই তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার বারা জেলার সেমরায় জেন জি বিক্ষোভকারী এবং (CPN-UML) দুই পক্ষেরই মিছিল ছিল। এই দুই মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। 

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply