নিজস্ব প্রতিবেদন: SIR এর চাপে মৃত্যু BLO এর। মৃত বি এল ওর নাম মায়া মুখার্জি । তার বাড়ি হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় তিনি মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। তিনি শ্রীপুর ২৫১ নম্বর বুথের বিএলও ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ তিনি বি এলও হতে চাননি তাকে জোর করে বিএলও করা হয়েছিল। সেদিন থেকেই মানসিক চাপে ছিলেন তিনি এবং প্রচুর হিয়ারিং হয়েছে ওই বুথের ভোটার তালিকায় তাদের নাম থাকবে কি থাকবে না সে আতঙ্কে ছিলেন তিনি এবং যদি ভোটার তালিকায় নাম না থাকে গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে তার প্রতি চড়াও হবে বলে আতঙ্কে হৃদরোগে তার মৃত্যু হয় আজ সকালে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
