প্রেমিকার বাড়ির পাশে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য সীমান্তবর্তী গেদে এলাকায়

প্রেমিকার বাড়ির পাশে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য সীমান্তবর্তী গেদে এলাকায়

নিজস্ব প্রতিবেদন: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকায় প্রেমিকার বাড়ির পাশের জমিতে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে । ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী গেদে হালদারপাড়ায় প্রেমিকার বাড়ির পাশে জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয় রবিবার সকালে। 

পরিবারের লোকজনের দাবি, যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রেমিকার বাড়ির লোকজন মিলে এমন কাজ করেছে বলে অভিযোগ। গতকাল রাতে মৃত যুবক সৌরভ হালদারকে ফোন করে ডাকে তাঁর প্রেমিকা প্রেমা হালদার। তারপর থেকেই যুবকের আর কোনওরকম খোঁজ খবর পাওয়া যায়নি। রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

প্রসঙ্গত, গেদের হালদারপাড়ায় বাড়ি অনুপ হালদারের মেয়ে পেমা হালদারের সাথে সৌরভ হালদারের দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই প্রেমের সম্পর্কের কথা জানার পর নাকি মেয়ের বাড়ি থেকে মানতে চায়নি। পাশাপাশি মেয়ের বাবা সৌরভ হালদারের পরিবারের ওপর বিভিন্ন সময় হুমকি দিয়েছেন বলে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে।  সৌরভের পরিবারের লোকজন মনে করছেন,  সৌরভকে পরিকল্পিতভাবে প্রেমিকার বাবা অনুপ হালদার খুন করেছে। প্রেমিকার বাড়ির পাশে যুবকের দেহ উদ্ধার হওয়ার খবর  পেয়েই ঘটনাস্থলেই পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply