হাড়োয়া: আগ্নেয়াস্ত্র, গুলি সহ গ্রেফতার হল যুবক। বসিরহাটের হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মথুরা মল্লিক পাড়ার ঘটনা। বছর ২৪ এর রাকেশ মোল্লা আজ ভোররাতে আগ্নেয়াস্ত্র, গুলি সহ গ্রেফতার করা হয়। এর বিরুদ্ধে একাধিক এলাকায় সমাজ বিরোধী দুষ্কৃতি কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। একাধিক থানায় পুলিশের খাতায় লিখিত অভিযোগ ছিল রাকেশের বিরুদ্ধে। কেনই বা আজ ভোররাতে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র সহ ঘুরে বেড়াচ্ছিল, তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়ার থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের সহ এক দল পুলিশ গিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাকে আজ বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.
