কয়েকজন নেতা ও মন্ত্রীর সঙ্গে ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার ‘মাখো মাখো সম্পর্ক’ বলায় গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়কে শোকজ

কয়েকজন নেতা ও মন্ত্রীর সঙ্গে ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার ‘মাখো মাখো সম্পর্ক’ বলায় গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়কে শোকজ

কলকাতা, ২৭ আগস্ট:

দলের শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্যের জেরে কড়া সাংগঠনিক পদক্ষেপ করল রাজ্য বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়কে শোকজ নোটিস ধরানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁকে এই মন্তব্যের বিস্তারিত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুর্নীতি এবং দলীয় শৃঙ্খলারক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দল। সম্প্রতি একটি ফেসবুক লাইভ করে দলেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্য তোপ দাগেন গঙ্গারামপুরের এই দু’বারের বিধায়ক। জনসমক্ষে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং সংগঠন বিরোধী বলে কড়া বার্তা দিয়েছে রাজ্য বিজেপি।

সম্প্রতি ওই ফেসবুক লাইভে সত্যেন রায় প্রকাশ্যেই দাবি করেছিলেন, দলের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রীর সঙ্গে ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার ‘মাখো মাখো সম্পর্ক’ রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভাল তৃণমূল নেতারা বিজেপিতে প্রবেশ করে দলের ব্যাপক ক্ষতি করছেন। এই প্রসঙ্গেই তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের নাম উল্লেখ করে মন্তব্য করেন।

তাঁর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়। এরপরই রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে দলীয় স্তরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় বিধায়ককে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিস পাঠিয়েছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন সত্যেন রায় পূর্বে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি দলবদল করে বিজেপিতে যোগদান করেন এবং বর্তমানে তিনি গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের দু’বারের বিজেপি বিধায়ক। দলীয় নেতৃত্বের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে বিধায়কের জবাব হাতে পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply