বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি ষ্টি মুখার্জির রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি ষ্টি মুখার্জির রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

রামপুরহাট, ১ সেপ্টেম্বর:

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কুসুম্বা গ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া (মামাতো ভাইয়ের মেয়ে) বছর আটাশের বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁর বাড়ির দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিক তদন্ত সম্পন্ন হওয়ার পরেই স্পষ্ট হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির তদন্তের পর আদালতের নির্দেশে চাকরি হারান বৃষ্টি মুখোপাধ্যায়। তিনি বোলপুরের একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে অশিক্ষক কর্মী পদে নিযুক্ত ছিলেন। কলকাতা হাইকোর্টের নিয়োগ বাতিলের রায় পরবর্তীতে সুপ্রিম কোর্টেও বহাল থাকে। আদালতের এই সিদ্ধান্তের পর চাকরিচ্যুত হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর তালিকায় তাঁর নাম ৬০৮ নম্বর অবস্থানে ছিল বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, চাকরি হারানোর পর থেকেই তিনি গভীর মানসিক অবসাদে ভুগছিলেন। গত কয়েক বছর ধরে এই অবসাদের কারণে তাঁর চিকিৎসাও চলছিল। বীরভূমের কুসুম্বা গ্রামের বাসিন্দা বৃষ্টির বাবা নীহার মুখোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই এবং তিনি তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় নেতা। পুরো ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply