ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতে শিক্ষাবন্ধু বিদ্যুৎ সরকারের অবসর উপলক্ষে সংবর্ধনা সভা

ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতে শিক্ষাবন্ধু বিদ্যুৎ সরকারের অবসর উপলক্ষে সংবর্ধনা সভা

বাঁকুড়া, সোনামুখী,ইনামূল ভূঁইয়া: সোনামুখী উত্তর চক্রের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের শিক্ষা বন্ধু মাননীয় বিদ্যুৎ সরকার গত ২৮ ফেব্রুয়ারি তাঁর দীর্ঘ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তাঁর এই অবসর গ্রহণ উপলক্ষে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়, নিম্নবুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে এক আন্তরিক বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বিদায়ী শিক্ষা বন্ধু বিদ্যুৎ সরকার তাঁর বক্তব্যে বলেন, “আজ আমার জীবনের এক গর্বের দিন। এই পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা আমার জন্য যে সংবর্ধনা সভার আয়োজন করেছেন, তার জন্য আমি প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতা আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি। ভবিষ্যতে এই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের উত্তরোত্তর সাফল্য ও শ্রীবৃদ্ধি কামনা করি।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আনন্দময় ঘোষ। তিনি বলেন, “সোনামুখী উত্তর চক্রের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট শিক্ষা বন্ধু বিদ্যুৎ সরকার গত ২৮ ফেব্রুয়ারি তাঁর কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেননি, বরং সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক আন্তরিক ও নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী তিনি নির্দিষ্ট সময়ে অবসর গ্রহণ করেছেন, তবে তাঁর অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা সকল শিক্ষক-শিক্ষিকাগণ আন্তরিক তাগিদ থেকেই এই সংবর্ধনা সভার আয়োজন করেছি। তাঁকে যথাযথ মর্যাদায় সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।”

অনুষ্ঠানের শেষে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিদ্যুৎ সরকার মহাশয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জানানো হয়। স্নেহ, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই সংবর্ধনা সভা সম্পন্ন হয়।


এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলাই গ্রাম পঞ্চায়েতের বর্তমান শিক্ষা বন্ধু চিন্ময় মন্ডল। তিনি বলেন দীর্ঘদিন আমরা এক সাথে কাজ করেছি। আমরা ও প্রত্যেকে একটি নির্দিষ্ট সময়ে অবসর গ্রহণ করবো। তাঁর অবসর জীবন সুখের ও আনন্দময় হোক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক মহাশয়ের সহধর্মিণী রীতা সরকার মহাশয়া ।

Facebook Comments Box
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply