কুকুরের বাচ্চা দেওয়ার টোপ দিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থা শান্তিপুরে, এলাকায় তীব্র উত্তেজনা

কুকুরের বাচ্চা দেওয়ার টোপ দিয়ে দুই নাবালিকাকে যৌন হেনস্থা শান্তিপুরে, এলাকায় তীব্র উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: শান্তিপুরে প্রতিবেশী যুবকের লালসার শিকার দুই নাবালিকা। কুকুরের বাচ্চা দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে ৯ বছরের এক শিশু ও তার বান্ধবীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের নাম বিশ্বজিৎ হালদার ওরফে চৌম্বক। ঘটনার পর থেকেই সে পলাতক।

​ঘটনার বিবরণ

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই দুই নাবালিকা। পথে প্রতিবেশী বিশ্বজিৎ হালদার তাদের আটকায় এবং বাড়িতে নতুন কুকুরের বাচ্চা হয়েছে দেখার নাম করে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। অভিযোগ, ঘরে ঢোকামাত্রই ওই ব্যক্তি দুই শিশুর ওপর চড়াও হয় এবং অসভ্য আচরণ শুরু করে। কোনোক্রমে তার হাত থেকে রেহাই পেয়ে দুই বান্ধবী ছুটে বাড়ি পালিয়ে আসে এবং পরিবারকে সব কথা খুলে বলে।

​প্রাণনাশের হুমকি ও অভিযুক্তের পলায়ন

​নির্যাতিতার মা জানান, ঘটনার কথা শুনে তিনি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিশ্বজিৎ প্রথমে হাত-পা ধরে ক্ষমা চাওয়ার নাটক করে। কিন্তু যখনই শিশুটির মা তার বাবাকে ডাকার জন্য বাড়ির ভেতরে যান, সেই সুযোগে অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়।

​অভিযোগ আরও গুরুতর— নাবালিকারা জানিয়েছে, এই কথা কাউকে জানালে বা স্কুলে যাওয়ার পথে তাদের দেখে নেওয়া হবে এবং মেরে ফেলার হুমকিও দিয়েছে অভিযুক্ত। এই হুমকির জেরে বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে দুই শিশু ও তাদের পরিবার।

​পুলিশের পদক্ষেপ

​ইতিমধ্যেই শান্তিপুর থানায় বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে দুই নির্যাতিতার পরিবার। ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ তদন্তে নেমেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতা ও তাদের পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply