উদয়পুর সৈকতে স্পিড বোট দুর্ঘটনা, চালকের অসাবধানতায় রক্তাক্ত ২ পর্যটক

উদয়পুর সৈকতে স্পিড বোট দুর্ঘটনা, চালকের অসাবধানতায় রক্তাক্ত ২ পর্যটক

নিজস্ব প্রতিবেদন: দিঘার নিকটবর্তী উদয়পুর সৈকতে স্পিড বোট দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে S.A.W.S নামক একটি সংস্থার বোটে পর্যটকরা সমুদ্র ভ্রমণে বেরোলে এই দুর্ঘটনা ঘটে।অভিযোগ,চালকের চরম অসাবধানতা ও দ্রুত গতির কারণে বোটটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। তীব্র ঝাঁকুনিতে দুই পর্যটক সমুদ্রের মাঝখানে ছিটকে পড়ে যান। বোটের নিচে থাকা প্রপেলারের (পাখা) আঘাতে তাঁদের পা মারাত্মকভাবে জখম হয়। বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং মালিকপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে। দীর্ঘদিন ধরেই এখানে পর্যটক হয়রানির অভিযোগ থাকলেও এই দুর্ঘটনা নিরাপত্তার কঙ্কালসার চেহারাটি প্রকাশ্যে এনেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply