ভাঙড়: প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানায় এফআইআর দায়েরের আবেদন করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। ইমেল মারফত তিনি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে কাইজারের দাবি, ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা তাঁকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
লিখিত আবেদনে কাইজার আহমেদ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩–এর ১৭৩ ধারায় এফআইআর রেজিস্ট্রেশনের দাবি জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে অভিযুক্তদের শনাক্তকরণ, নিরপেক্ষ তদন্ত এবং নিজের ও পরিবারের জন্য পুলিশি সুরক্ষার আবেদন করেছেন তিনি।
যদিও অভিযুক্ত বিধায়ক সওকাত মোল্লার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। ঘটনার জেরে ভাঙড় ও ক্যানিং পূর্বের রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

