নিজস্ব প্রতিবেদন: বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বালতি মাঝের পাড়ার ঘটনা গত সাত বছর আগে আলফাজ মন্ডল পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। মুম্বাই মেট্রো রেলস্টেশনের জন্য ঠিকাদারের অধীনে কাজ করতেন। থাকতেন মুম্বইয়ের ঢাকিয়ার রোড এলাকায়। চলতি মাসের ২রা ফেব্রুয়ারি রাত আটটা নাগাদ কাজ থেকে ট্রেনে করে ডাকিয়া রোডে ফিরছিলেন। তারপর তিনি নিখোঁজ হয়ে যান। মঙ্গলবার রাত ৩টা নাগাদ মুম্বাই পুলিশ মুম্বাই মসজিদ বন্দর রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালবেলা তাঁর পরিবারকে জানানো হয়, নিখোঁজ পরিযায়ী শ্রমিক আলফাজের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে।
মৃতের পরিবারের অভিযোগ, ওই ঠিকাদারের অধীনে থাকা কিছু শ্রমিক বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশের লোক বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল। তাঁকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়া হলো কিংবা পরিকল্পনা করে খুন করে রেললাইনের ধারে ফেলে দেওয়া হতে পারে। সম্প্রতি বাঙালিদের ওপর ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী বলে দাগিয়ে হত্যা করা হচ্ছে। মহারাষ্ট্র পুলিশ উপযুক্ত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এমনটাই দাবি করছে আলফারেজের পরিবার ।
মৃতের দাদার বক্তব্য, ভিন রাজ্যের শ্রমিকরা এ রাজ্যে এসে কাজ করে জীবিকা নির্বাহ করে তখন তো তারা কোনও আক্রান্ত হন না। সবাই মিলে মিশে কাজ করি , শুধুমাত্র বাঙালিরা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হবেন কেন? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এই মৃত্যুর প্রকৃত তদন্ত করা হোক।
উত্তর ২৪ পরগনা জেলার সিপিআইএম কমিটির সদস্য রাজু আহমেদ বলেন,ভিন রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে কোথাও বাঙালির আক্রান্ত হচ্ছে কোথাও হত্যা করা হচ্ছে এই ঘটনা তার পিছনে রয়েছে কিনা সেটা আনন্দ করা হোক কখনো বাংলাদেশি আবার কখনো বাঙালি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা বারবার ঘুরছে, এটা বন্ধ হওয়া উচিত।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

