কলেজ ক্যাম্পাস রাজনীতিমুক্ত করতেই সাংসদ ও বিধায়কদের নিয়োগ, জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী

কলেজ ক্যাম্পাস রাজনীতিমুক্ত করতেই সাংসদ ও বিধায়কদের নিয়োগ, জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী

কলকাতা, ২৬ অগাস্ট

রাজ্যের ২৪৭টি সরকার পোষিত কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে সাংসদ ও বিধায়কদের নিয়োগ করা হয়েছে।কলেজ ক্যাম্পাসগুলোকে রাজনীতিমুক্ত রাখতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত সুচিন্তিত বলে জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।নিউটাউনের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, বাম আমলে মূলত দুটি কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক অশান্তি হতো।এর মধ্যে একটি হলো ছাত্র সংসদ নির্বাচন এবং অপরটি হলো কলেজের পরিচালন সমিতির নির্বাচন।২০১৭ সালে নিয়ম সংশোধন করে পরিচালন সমিতির সভাপতির পদটিকে মনোনীত পদে পরিণত করা হয়েছিল।তিনি স্পষ্ট জানিয়ে দেন, গত পনেরো বছর ধরে কলেজ ক্যাম্পাসগুলোকে যেভাবে রাজনীতির আঁতুড়ঘরে পরিণত করা হয়েছে, বর্তমান সরকার কোনোভাবেই তা আর হতে দেবে না।

উচ্চশিক্ষামন্ত্রীর মতে, কলেজ ক্যাম্পাসকে রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে রাখতেই মূলত স্নাতক স্তরের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সাংসদ ও বিধায়কদের এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।তিনি জানান, এটি সরকারের একটি অত্যন্ত সচেতন পদক্ষেপ এবং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে কলেজে ভর্তি প্রক্রিয়া, ক্লাস, পরীক্ষা এবং ফলপ্রকাশের পুরো ব্যবস্থাটি আরো সুশৃঙ্খল ও নিয়মমাফিক করা সম্ভব হবে।

বর্তমানে রাজ্যের ২৪৭টি কলেজে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে।আগামী দিনে রাজ্যের বাকি আরো ২০০টি কলেজের ক্ষেত্রেও সরকার একই রকম বা এর চেয়েও কঠোর সুচিন্তিত পদক্ষেপ নিতে চলেছে বলে মন্ত্রী জানিয়েছেন।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply