ভারত-নেপাল সীমান্তে এসএসবির তৎপরতায় উদ্ধার ত্রিপুরার ছয়জন মেয়ে

ভারত-নেপাল সীমান্তে এসএসবির তৎপরতায় উদ্ধার ত্রিপুরার ছয়জন মেয়ে

শিলিগুড়ি, ২৮ আগস্ট:

ভারত-নেপাল সীমান্ত দিয়ে নেপালে পাচারের মুখে সশস্ত্র সীমা বলের তৎপরতায় উদ্ধার হলো ত্রিপুরার চার নাবালিকা সহ ছয় তরুণী। বৃহস্পতিবার সন্ধ্যায় দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছেন সীমান্তরক্ষীরা।

এসএসবি সূত্রে জানা গেছে, পানিট্যাঙ্কির ওল্ড ব্রিজ এলাকায় ৪১তম ব্যাটালিয়নের বর্ডার ইন্টেলিজেন্স টিম নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। সেই সময় দুই যুবকের সঙ্গে ছয়জন তরুণীকে সন্দেহজনকভাবে সীমান্ত পেরিয়ে নেপালের দিকে যেতে দেখা যায়। সন্দেহ হওয়ায় তাদের আটক করে এসএসবির মানবপাচার বিরোধী শাখা এবং কোশী লোক মঞ্চ নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া তরুণীরা জানান, নেপালের ডান্স বারে নাচের কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। তবে নেপালে তারা ঠিক কোথায় কাজ করবেন বা কতদিন থাকবেন, সে বিষয়ে তাদের কাছে স্পষ্ট কোনো তথ্য ছিল না। উদ্ধার হওয়া ছয় তরুণীই ত্রিপুরার বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুজন বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বলেও তদন্তে জানা গেছে।

আটক দুই অভিযুক্তের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ত্রিপুরার ধলাই জেলার বাসিন্দা নির্মল দেববর্মা এবং অপরজন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসিন্দা চিন্ময় বসাক। প্রাথমিক তদন্তে জানা গেছে, নেপালের বিরাটনগরের লোটাস ডান্স বারের ম্যানেজার এবং কোচবিহারের এক মহিলার যোগসাজশে এই পাচার চক্র চলছিল। পরবর্তীতে আইনি পদক্ষেপের জন্য উদ্ধার হওয়া তরুণী ও আটক ব্যক্তিদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply