পেট্রোলে ইথানলের মাত্রা উল্লেখের দাবিতে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

পেট্রোলে ইথানলের মাত্রা উল্লেখের দাবিতে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ আগস্ট:

পেট্রোল পাম্পগুলিতে বিক্রিত পেট্রোলে ইথানলের সঠিক শতকরা পরিমাণ প্রদর্শন এবং বিলের মধ্যে তা উল্লেখ করার নির্দেশ চেয়ে দায়ের হওয়া আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আইনজীবী এনকে গোস্বামীর পক্ষ থেকে জনস্বার্থে এই আবেদন জানানো হয়েছিল। তবে শীর্ষ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে আবেদনকারীকে সংশ্লিষ্ট হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা প্রদান করেছে।

আদালতে শুনানির সময় আবেদনকারী দাবি করেন, উপভোক্তা হিসেবে সাধারণ নাগরিকদের জ্বালানির সঠিক সংমিশ্রণ বা উপাদান সম্পর্কে জানার মৌলিক অধিকার রয়েছে। সঠিক তথ্য পেলে ক্রেতারা সচেতনভাবে জ্বালানি ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারবেন। পেট্রোলে ইথানলের সঠিক অনুপাত পাম্পে দৃশ্যমান স্থানে লেখা এবং বিলে উল্লেখ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে সওয়াল করা হয়।

অন্যদিকে, কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এই দাবির বিরোধিতা করে আদালতে জানান যে, এই ধরনের দাবি সরকারের কাছ থেকে ব্যক্তিগত দায়বদ্ধতা চাওয়ার সমতুল্য। তিনি আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে শীর্ষ আদালতে যুক্তি পেশ করেন। উভয় পক্ষের সওয়াল শোনার পর আদালত এই মুহূর্তে বিষয়টি শুনতে চায়নি এবং আবেদনকারীকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে।

এই মামলাটি মূলত ভারতে পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচির সঙ্গে জড়িত। খনিজ তেলের আমদানি নির্ভরতা এবং দূষণ কমানোর লক্ষ্যেই পেট্রোলে বিভিন্ন মাত্রায় ইথানল মিশ্রণ করা হচ্ছে, যার অংশ হিসেবে সম্প্রতি ২০ শতাংশ অর্থাৎ ই২০ মিশ্রণ প্রয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে।

বাংলাকাল-কে ফলো করুন

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply