নজিরবিহীন! ভোট ঘোষণা হতেই মধ্যরাতেই মুখ্যসচিব-সহ প্রশাসন ও পুলিশের একাধিক শীর্ষকর্তাকে সরাল কমিশন

নজিরবিহীন! ভোট ঘোষণা হতেই মধ্যরাতেই মুখ্যসচিব-সহ প্রশাসন ও পুলিশের একাধিক শীর্ষকর্তাকে সরাল কমিশন

কোলকাতা,ইনামূল ভূঁইয়া:

ভোট ঘোষণা হতেই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাতারাতি সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে।

ভোট ঘোষণা হতেই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাতারাতি সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। রবিবার রাতেই চিঠি পাঠিয়ে বাংলার মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছে কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় মুখ্যসচিব হচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা। পাশাপাশি, সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপাল পদেও বদল করা হতে পারে।

রবিবার বিকেল ৪টেয় বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার কয়েক ঘণ্টার মধ্যেই চিঠি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ। তাঁকে হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত করেছে কমিশন। তিনি নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিব ছিলেন। কমিশন জানিয়েছে, সোমবার দুপুর তিনটের মধ্যে নতুন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে দায়িত্ব নিতে হবে।

Facebook Comments Box

Discover more from বাংলাকাল

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply