কলকাতা, ১৭ আগস্ট:
দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়ার পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতে সওয়াল করে জানানো হয়, এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার ফলে রাজনৈতিক দলের দৈনন্দিন কাজকর্ম ও সাংগঠনিক পরিচালনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজনৈতিক দলের আর্থিক লেনদেন কার্যত স্তব্ধ করে দেওয়া মৌলিক অধিকার খর্ব করার শামিল বলেও দাবি করা হয়। এই পরিস্থিতিতে যাতে আদালত দ্রুত হস্তক্ষেপ করে এবং স্বস্তি প্রদান করে, সেই কারণে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আবেদন জানানো হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের পক্ষ থেকে আদালতকে অবগত করা হয় যে, তদন্তকারী সংস্থা ও পুলিশের তরফ থেকে নেওয়া এই পদক্ষেপ অন্যায্য এবং এতে দলের স্বাভাবিক কার্যকলাপে বাধা তৈরি হচ্ছে। বিষয়টি অতীব জরুরি হওয়ায় নির্দিষ্ট তালিকার আগেই দ্রুত শুনানির ব্যবস্থা করার জন্য বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
Discover more from বাংলাকাল
Subscribe to get the latest posts sent to your email.

